এরিক্সের মায়াপ্রাচীর
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ১৮৯০ সালে হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফটের জন্ম। তিনি বিশ্বাস করতেন এই বিপুল রহস্যময় বিশ্বব্রহ্মান্ডে মানুষ একটি সামান্য অংশ ছাড়া কিছু নয়। তরুণ বয়স থেকে পাল্প ফিকশন ধারায় আগ্রহী ছিলেন তিনি। পরে যখন তিনি নিউইয়র্কে তখন তাঁকে ঘিরে এই ধারায় একদল সাহিত্যিক জড়ো হন, এবং এই ধারাটি মার্কিন সাহিত্যে যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। কিছুদিন বাদে আবার প্রভিডেন্সে ফিরে যান লাভক্রাফট। লেখালেখি চলতে থাকে। এবং ১৯৩৭-এ মাত্র ৪৬ বছর বয়সে তিনি প্রয়াত হন। ১৯১৩ থেকে ১৯৩৭ এই মাত্র ২৪ বছরে লাভক্রাফট যা লিখেছেন তা আজকের বিশ্ব সাহিত্যে এক অনন্য সম্পদ। কসমিসিজম প্রভাবিত বিশ্বের রোমাঞ্চ সাহিত্যে এইচ. পি. লাভক্রাফট একটি অন্যতম খ্যাতিমান নাম। এক্সেলার বুকস থেকে এই সংকলনের পরিকল্পনা করা হয়েছে বিশ্ব সাহিত্যের এই বিশেষ ধারার জনপ্রিয় স্রষ্টার সৃষ্টিকর্মকে বৃহত্তর বাঙালি পাঠকের কাছে উপস্থিত করার অভিপ্রায় নিয়েই…






