দেবী, তোমার চোখে ভেজা শহর
‘দেবী, তোমার চোখে ভেজা শহর’ কবিতাসংগ্রহে প্রেম, বেদনা, নীরবতা আর স্মৃতির মিশেল দেখা যায়। শহর, প্রকৃতি ও মহাকাশের প্রতীকী রূপকের ভেতর দিয়ে কবি তৈরি করেছেন এক আবেগঘন কাব্যভুবন, যেখানে দেবীর উপস্থিতি রহস্যময় ছায়ার মতো জড়িয়ে আছে। পাঠকের মনে এই কবিতাগুলি রেখে যাবে গভীর অনুভব ও অনন্ত অপেক্ষার সুর।
লেখক পরিচিতি
কবি দেবার্ঘ্য চট্টোপাধ্যায়, কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক। তথ্য প্রযুক্তি জগতে যাত্রা করেছেন পেশাজীবনের গোড়ায়। তিনি SAP সার্টিফাইড পেশাদার এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি এক নামী তথ্য প্রযুক্তি সংস্থায় সার্ভিস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে কর্মরত। স্কুল জীবন থেকেই তাঁর কবিতার জগতে পদার্পণ। লেখালেখির প্রতি গভীর টান তাঁকে কলেজ জীবন থেকেই বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত হতে উদ্বুদ্ধ করে। পরে তিনি ‘আহিতাগ্নিক’ নামে একটি লিটল ম্যাগাজিনের সঙ্গে সরাসরি যুক্ত হন। ২০২২ সালের মে মাসে আনন্দবাজার পত্রিকার আরও আনন্দ আয়োজিত কবিতা প্রতিযোগিতায় তিনি সেরা পাঁচ কবির একজন হিসেবে নির্বাচিত হন। তথ্য প্রযুক্তি জগতে ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি কবিতা তাঁর কাছে মনের আশ্রয়, অনুভবের ভাষা।







