না পড়়াই ভালো

Moumita Purohit
  • Genre:Kabita
  • ISBN:978-9347397196
  • Pages:59
  • Weight:200 g

প্রিন্ট বই –  

 

যে কথা বলা উচিত ছিল তোমার, আমার, আমাদের প্রত্যেকের, কিন্তু বলে উঠতে পারিনি। কুঁকড়ে থেকেছি, চুপ থেকে কালো নিস্তব্ধতাকে প্রশ্রয় দিয়েছি। সেসব গুমরে ওঠা চারদেয়াল-বন্দী শব্দগুলো আজ কবিতা হয়ে মুক্তির নেশায় উন্মুক্ত আলোয় ডানা মেলেছে। প্রতিটি মানুষের মননের উপলব্ধি, হৃদয়ের বিভিন্ন আকাঙ্ক্ষিত ও অনাকাঙ্ক্ষিত ভালোবাসা, যন্ত্রণা আর একাকীত্ব কবিতার প্রতি ছত্রে, প্রতিটি পাতার ভাঁজে জায়গা করে নিয়েছে। আবার দৈনন্দিন জীবনের সরস কৌতুক ও উদার ভালোবাসা বইখানিকে বিষাদের ছায়া থেকে খানিক মুক্তিও দিয়েছে। সহজ শব্দ ও ছন্দের সিঁড়ি বেয়ে একদিকে যেমন পৌঁছে যাওয়া গেছে সমাজের লুকিয়ে থাকা অন্ধকার গলিতে, অপরদিকে পাওয়া গেছে একরাশ তরতাজা সকালের মত আশার হাতছানি। ‘না পড়াই ভালো’ এক ক্ষয়িষ্ণু ও মেরুদন্ডহীন সমাজের মেরুদণ্ড খুঁজে পাওয়ার বলিষ্ঠ প্রয়াস।

লেখক পরিচিতি

মৌমিতা পুরোহিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের গাঠশালাতেই তার শিক্ষাজীবনের সূচনা। রবীন্দ্রজয়রী বিশ্ববিদ্যালয় থেকে সাহিতো তিনি স্নাতকোত্তর। বর্তমানে তিনি একজন বাঁতিকার, সুরকার ও বাইশিল্পী কলম চর্চার পাশাপাশি সঙ্গীত রাগতে করি মান্দ অবদাহন। ডিজিতল মিডিয়া।। ইলেক্ট্রনিক মিডিয়ায় বিচরণ করে এখন পা রেখেছেন প্রিন্ট মিডিয়াতে। না পড়াই ওলো তাঁর প্রথম প্রথম প্রকাশিত বই। জীবনের নানান টানাপোড়েন, উত্থান, পতন, অব্যক্ত যন্ত্রণা, অপ্রকাশিত গভীর অনুভূতি তিনি অত্যন্ত সহজ, সাবলীল ভাষায় তাঁর কবিতায় প্রকাশ করেছেন।

আপনার লেখা প্রকাশ করার জন্য

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, অনুবাদ এবং অন্যান্য লেখা