আমাদের সম্পর্কে

এক্সেলার বুকস একটি আন্তর্জাতিক মানের আধুনিক প্রকাশনা সংস্থা, যেখান থেকে পাঠকেরা প্রখ্যাত লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বইও সহজে পেতে পারেন। কলকাতায় বেড়ে ওঠা বিশ্বমানের এই প্রকাশনা সংস্থা থেকে আমরা বিগত এক দশকেরও বেশি সময় ধরে ২০ টিরও বেশি দেশের লেখক-লেখিকার বিভিন্ন ভাষায় প্রকাশিত কয়েক শত বই পাঠকের হাতে তুলে দিয়েছি। ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স-এর সদস্য হিসেবে এবং ISO 9001:2015 সার্টিফায়েড প্রকাশনা সংস্থা হিসেবে ভরসা ও পেশাদারিত্বের নিরিখে এক্সেলার বুকস বাংলা প্রকাশনা জগতে এই মুহূর্তে এক অন্যতম নাম।

আমাদের বিশ্বাস, বই শুধু কাগজে ছাপা কিছু শব্দ নয়—তাই লেখার গুণমান থেকে শুরু করে গ্রন্থনির্মাণের প্রতিটি ধাপে আমরা সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করি। আমাদের অভিজ্ঞতায়, প্রতিটি রচনাই অনন্য—আর সেই রচনাকে পাঠকের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই ভাবনা থেকেই আমরা সহজে নতুন লেখকদের বই প্রকাশের সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। লেখার প্রস্তুতি থেকে বইয়ের প্রচ্ছদ, সম্পাদনা, মুদ্রণ, বিতরণ ও প্রচার—প্রতিটি পর্যায়ে আমরা লেখকদের পাশে আছি। আমাদের প্রকাশিত বই সারা দেশে এবং বিদেশে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে সহজেই উপলব্ধ।

 

আপনার নতুন এবং উচ্চাকাঙ্ক্ষী লেখাটির প্রকাশ হোক সহজ এবং অনায়াস। উন্মোচিত হোক বিশ্ব ভাবনার নয়া দিগন্ত—

লেখার প্রস্তুতি থেকে বইয়ের প্রচ্ছদ, সম্পাদনা, মুদ্রণ, বিতরণ ও প্রচার—প্রতিটি পর্যায়ে আমরা লেখকদের পাশে আছি।

আমরা

ড: সুদীপ্ত কুমার ঘোষ, কর্ণধার

অঞ্জিতা গাঙ্গুলী, সহকারী কর্ণধার

আপনার লেখা প্রকাশ করার জন্য

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, অনুবাদ এবং অন্যান্য লেখা