কেন এমন হল

Naresh Chandra Majumdar
  • Genre:Kabita
  • ISBN:978-9347397929
  • Pages:141
  • Weight:250 g

ই-বই –       

প্রিন্ট বই –   

 

সময়ের শব্দভাস্কর্য নতুন রূপে ধরা দিয়েছে এই কাব্যগ্রন্থে। উঠে এসেছে মানবজীবনের অন্তরলোক, আত্মচেতনা, প্রকৃতি ও প্রেম প্রভৃতি বিষয়। এই কাব্য প্রতিমার আত্মায় ফুটে ওঠে এক নির্মল অনুসন্ধানী মনন ও গভীর অনুভূতির প্রকাশ। যেখানে মানবিক চেতনায় ভাষা ও ভাবের সুষম মেলবন্ধনে জীবনের গভীরতা মিলিত হয়েছে এক আত্মমগ্ন দৃষ্টিতে যা সরল অথচ মর্মস্পর্শী ও চিরকালীন ভাবনায় সমৃদ্ধ।

লেখক পরিচিতি

নরেশচন্দ্র মজুমদারের জন্ম ২রা জানুয়ারি ১৯৭৬ উওর ২৪ পরগনায়। বাবা নরেন্দ্রনাথ মজুমদার, মা ঊর্মিলা মজুমদার। তিনি বর্তমানে অধ্যাপনার সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে কবিতা লেখার জগতে পদার্পণ কাঞ্চন দিদির অনুপ্রেরণায়। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০০০ সালে। বর্তমানে প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ২১। নিজস্ব লেখার ঘরানায় আপাত সরল অথচ কী গাঢ় অন্তর্ভেদী কথা। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সরকারের সরকারি গ্রন্থাগারে স্থান পাওয়া কাব্যগ্রন্থ: ‘অনুচ্চারিত কথোপকথন’, ‘স্পর্শহীন ছোঁয়া’, ‘ছায়ার ভিতরে এক ছবি’, ‘অথচ দেখেছ অন্য কাউকে’, ‘কী যেন নি:শব্দে আসে’। তাঁর প্রবন্ধের বই: ‘ঈশ্বরী ও আমি ও সময়’, ‘বিনয় মজুমদার সৃষ্ট কবিতায় আত্মোচ্চারিত জীবন’। ভূষিত হয়েছেন অমিতেশ মাইতি স্মৃতি পুরস্কার(২০১২), বিনয় মজুমদার স্মৃতি পুরস্কার (২০২৩), গোবাল এক্সকসিভ ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (২০২৫) ও রবীন্দ্র স্মৃতি স্মারক পুরস্কার ২০২৫ ( ভারত সরকার )।

আপনার লেখা প্রকাশ করার জন্য

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, অনুবাদ এবং অন্যান্য লেখা