চক্রব্যূহ

বাপ্পাদিত্য চক্রবর্তী
  • Genre:Fiction
  • ISBN:978-8119524730 (Chakravyuh)
  • Pages:140
  • Weight:300 g

ই-বই : 

প্রিন্ট বই :   

 

জাতিদাঙ্গার সূত্রপাত ভারতে ঠিক কবে থেকে বলা কঠিন কেবল নয়, খুবই কঠিন। কখনো এইসব দাঙ্গার কারণ জানা যায়, অনেক সময় সে সব এতটাই অকিঞ্চিৎকর যে কর্তৃপক্ষও সেসব নিয়ে মাথা ঘামায় না। কিন্তু অকিঞ্চিৎকর এরকম সব ঘটনার আড়ালেই রয়ে যায় সময়ের প্রকৃত ইতিহাস। সংঘাত আর সংঘর্ষের আড়ালে রয়ে যাওয়া এইরকম সব প্রকৃত ইতিহাসকেই কেবল ধাওয়া করছে না, তার মোকাবিলা করতে বদ্ধ পরিকর একদল আপাত অর্থে একদমই আড়ালে থাকা কিছু ভারতীয়, আমাদের চেনা ইতিহাস যাদের অনুসরণ করেও না, করবেও না। ইতিহাসের আড়ালে রয়ে যাওয়া এই টিম কি পারবে ইতিহাসের এই অন্ধ শক্তির মোকাবিলা করতে…?

লেখক পরিচিতি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতার স্নাতক ও পরে অধ্যাপক বাপ্পাদিত্য চক্রবর্তী পেশা জীবনে অধ্যাপনা থেকে শুরু করে বিশ্ব ব্যাঙ্ক সহ দেশে বিদেশে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। ভারত থেকে আরম্ভ করে কম্বোডিয়া, পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া হয়ে বিস্তীর্ণ ভূভাগ কর্মসূত্রে চষে বেড়ানোর ছাপ পড়েছে তাঁর ভাবনা ও মননে। ইংরেজি-বাংলা দুই ভাষাতেই সমান হাত চলে তাঁর। একটু সুকুমার রায়ের গেছো দাদার মত জীবন—দিল্লিতে খুঁজতে গেলে হয়ত কোপেনহেগেনে পাওয়া যাবে। সেখানে ধাওয়া করলে উনি চলে গেছেন কিরঘিজস্তান। সস্ত্রীক লাফিয়ে বেড়াচ্ছেন।

আপনার লেখা প্রকাশ করার জন্য

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, অনুবাদ এবং অন্যান্য লেখা