লুসি ও প্যারাবোলার সংঘাত

আনন্দজিৎ গোস্বামী, দেবাশিস চক্রবর্তী
  • Genre:Fiction
  • ISBN:978-8119524846
  • Pages:172
  • Weight:200 Gram

ই-বই –

প্রিন্ট বই –

 

পৃথিবীতে কোনো বিপদ ঘটলে, সবাই ভরসা করে একমাত্র একটি মেয়ের ওপর, যে ইতিমধ্যেই দু’বার পৃথিবীকে রক্ষা করেছে। সে হলো লুসি! লুসি জানে, ভবিষ্যতে প্রবেশ করে আসন্ন বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করার উত্তর খুঁজে বের করার ক্ষমতা একমাত্র তারই রয়েছে। আর সেই কারণেই সে সামিল হয় এক বিশাল অভিযানে। কিন্তু তার এই যাত্রাপথে পদে পদে রয়েছে দুঃসহ মোড় আর অশুভ শক্তির ছায়া।

কে সেই অন্ধকার শক্তি, যার মুখোমুখি হতে হবে তরুণী লুসিকে? লুসি কি সঠিক সময়ে পৃথিবীকে রক্ষার উপায় খুঁজে বের করতে পারবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভবিষ্যৎ থেকে সে কি বর্তমান সময়ে ফিরতে পারবে, নাকি হারিয়ে যাবে চিরকালের জন্য? এর উত্তর জানতে পড়তে হবে এই নজরকাড়া এবং দুঃসাহসিক সায়েন্স ফিকশন ‘লুসি ও প্যারাবোলার সংঘাত’।

লেখক পরিচিতি

আনন্দজিৎ গোস্বামী বর্তমানে মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ-এর অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি সাসটেইনেবিলিটি সায়েন্স নিয়ে দুটি বই লিখেছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এবং টেরি স্কুল অফ অ্যাডভান্সড স্টাডিজ থেকে পিএইচডি করার পর, তিনি সাহিত্য, সংগীত, শিল্প এবং গল্প বলার মাধ্যমে সাসটেইনেবিলিটির উপর তাঁর ধারণাকে জনপ্রিয় করে তুলছেন।

দেবাশিস চক্রবর্তী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করার পর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এ যোগ দেন। সেখানে তিনি দেড় দশক ধরে অধ্যাপনা করছেন। বাণিজ্য ও পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে গবেষণার সময়, তিনি সাসটেইনেবিলিটির বিষয়টি গভীরভাবে উপলব্ধি করা শুরু করেন। তিনি নিজে একজন মনযোগী পাঠক এবং সাম্প্রতিককালে সাসটেইনেবিলিটির ধারণাকে বৃহত্তর পাঠক মহলে জনপ্রিয় করার দিকে মনোনিবেশ করছেন।

আপনার লেখা প্রকাশ করার জন্য

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, অনুবাদ এবং অন্যান্য লেখা