অনুভবের আলেখ্য
পনেরোটি অনন্য গল্পের এই সংগ্রহে প্রতিটি কাহিনি আমাদের ভেতরের সেই অদৃশ্য রেখাগুলো এঁকে দেয়, যেগুলো প্রায়শই চোখের আড়ালেই থেকে যায়। জীবনের নানান ভরে স্পন্দিত অনুভূতিগুলো- ভালোবাসা, বেদনা, আশা, স্মৃতি এবং সময়ের বিচ্ছিন্নতাকে এই গল্পগুলো অকপটে তুলে ধরে। পাঠককে নিয়ে যায় এক মনস্তাত্ত্বিক ভ্রমণে, যেখানে বাস্তবতার ছোঁয়া ও আবেগের খসড়া একসঙ্গে মিশে যায়। গল্পগুলোর মধ্যে যেমন রয়েছে সাধারণ মানুষের জীবনের নানা রঙ-আআঁধারির চিত্র, তেমনই রয়েছে সময়ের সঙ্গে পাল্টে যাওয়া সম্পর্কের সূক্ষ্ম গতিপ্রকৃতি। পাঠক তরুণ হোন বা প্রবীণ-এই বই আপনাকে দেবে অনুভূতির গভীরতা ও জীবনের স্পর্শ।
লেখক পরিচিতি
আশীষ কুমার পালের সাহিত্যিক যাত্রার সূচনা ‘শুকতারা’ পত্রিকায় লেখাপ্রকাশের মাধ্যমে। পরবর্তীতে ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘সুখী গৃহকোণ’-এ তাঁর লেখা পাঠকমনে বিশেষ দাগ কাটে। সুপ্রকাশনী থেকে প্রকাশিত কাব্যসংকলন ‘খেয়ালি খেলাঘর’ এবং ভবিষ্যৎ প্রকাশনী থেকে প্রকাশিত গল্পসংকলন ‘মানসী’ পাঠকের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। পরবর্তীতে সাহিত্যাঙ্গন থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অনিন্দিতা’-র জন্য পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমির সভাগৃহে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি ‘সাহিত্যজগত’ পুরস্কার লাভ করেন এবং গ্রন্থটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শিত হয়। ২০২৪ সালে গল্পসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কুলিশ প্রকাশনী প্রদত্ত ‘মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার’-এ সম্মানিত হন।







