আগুনে ও জলে

Sinjan Goswami
  • Genre:Kabita
  • ISBN:978-9347397493
  • Pages:54
  • Weight:200 g

ই-বই –       

প্রিন্ট বই –   

 

২০২০-২০২৫ সময়কালের মধ্যে রচিত ‘আগুনে ও জলে’ কাব্যগ্রন্থের কবিতাগুলি। গত এক দশক বা তারও বেশি সময় ধরে দেশে কেন্দ্র ও রাজ্যের, সরকারি ও বেসরকারি যাবতীয় অপদার্থতা, অন্যায় ও আগুনের মুখে শাশ্বত, উজ্জ্বল দ্রোহের সকল মুহূর্ত এই লেখাগুলির অনুপ্রেরণা। এই কবিতাগুলি একাধারে সাংকেতিক এবং বর্তমানের ইতিহাসের এক প্রত্যক্ষ সাক্ষী। এই গ্রন্থের স্রষ্টা তাঁর পূর্বসূরি বাঙালি কবিদের কথা সামান্য বদলে বলতে চান কাব্য মূলত সংবাদ। তাই করোনা কালের শ্বাসরোধী আতঙ্ক, ২০২০-২১ সলের কৃষক আন্দোলন এবং দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রাষ্ট্র ও রাষ্ট্রপোষিত মিডিয়ার সংঘাতকে এই লেখাগুলি চিত্রিত ও চিহ্নিত করার চেষ্টা করেছে। একই সঙ্গে যেকোনো দ্রোহের গভীরে প্রোথিত ভালোবাসার বয়ানও, আশা করা যায়, লেখাগুলিতে প্রতীয়মান। ব্যক্তিগত ও রাজনৈতিকের মাঝে সেতু নির্মাণের এই সৎ প্রচেষ্টায় পাঠক কবির হাত ধরবেন, এটুকুই তাঁর আশা।

লেখক পরিচিতি

শিঞ্জন গোস্বামী পেশায় সাহিত্যের অধ্যাপক ও গবেষক। তাঁর আদি নিবাস কলকাতায় হলেও বর্তমানে কর্মসূত্রে উত্তরবঙ্গে বসবাস করছেন। কবিতা ও দর্শনের পাশাপাশি সঙ্গীত এবং বিশ্ব চলচ্চিত্রে তাঁর বিশেষ আগ্রহ।

আপনার লেখা প্রকাশ করার জন্য

কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, অনুবাদ এবং অন্যান্য লেখা