তুমি রবে নীরবে
রাধা ও অনিরুদ্ধ দুইটি হৃদয়ের মিলন ও বিচ্ছেদের গল্প, যেখানে সময়ের ভাঙচুরে ভালোবাসা শব্দহীন হয়ে পড়ে, কিন্তু একেবারে হারিয়ে যায় না। তাদের জীবনে আসে রচনা-এক প্রতিভাবান তরুণী, যার আত্মা ও কলমে প্রতিফলিত হয় এক অতীতের রেশ। রাধা একা মানুষ করেছেন রচনাকে, আর অনিরুদ্ধ নিজের ভুল বোঝাবুঝির ভার নিয়ে এগিয়েছেন। বছর পেরিয়ে হঠাৎ আবার তাদের দেখা রচনার মাধ্যমে। সম্পর্ক, পরিচয়, ভালোবাসা-সব প্রশ্ন উঠে আসে নতুন করে। এই উপন্যাস শুধুই প্রেমের গল্প না, বরং সম্পর্কের জটিলতা, নীরব ভালোবাসা, আত্ম-আবিষ্কার আর গ্রহণযোগ্যতার এক গভীর আবর্ত। ‘তুমি রবে নীরবে’ এক এমন গল্প, যেখানে চোখে চোখ রেখে বলা হয় না কিছুই, তবু সব বলা হয়ে যায়।
লেখক পরিচিতি
ব্রততী ঘটক পেশায় একজন স্কুল শিক্ষিকা, গবেষক ও গল্পকার। বর্তমানে তিনি গণিতে পিএইচ.ডি.গবেষণায় নিয়োজিত হলেও তাঁর সাহিত্যচর্চা একান্তই হৃদয়ের কথা বলার প্রয়াস। মানুষের সম্পর্ক, মায়া, বিচ্ছেদ এবং অদৃশ্য ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিগুলি তিনি সহজ অথচ গভীর ভাষায় তুলে ধরেন। পশ্চিমবঙ্গের মাটি ও সংস্কৃতিতে বেড়ে ওঠা ব্রততীর লেখনীতে উঠে আসে গ্রামবাংলার গন্ধ, শহরের ধোঁয়াশা এবং মননের আত্মদ্বন্দ্ব। তিনি বিশ্বাস করেন, গল্প মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। তাঁর প্রতিটি লেখা যেন জীবনের এক নিঃশব্দ ভাষ্য।







