প্রতিবাদ ভুলে থাকি আজ
পড়ে থাকি এককোণে, দুরে
বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে
স্থিতভূমি, বেতাল অ-সুরে
কোন সুরে বাজবে সেতার
আষাঢ়ে বাজবে কোন মন?
জানালার পাশে আজ নয়
বিপর্যস্ত কোরো না জীবন
বরং কবিতা লেখো, ভেজো
জবুথবু শালিকের মতো,
বৃষ্টি এসে সলজ্জ বলুক
এসো প্রেম, এসো ইতঃস্তত
একটি কবিতা লিখেছিলে
তুমুল বৃষ্টির কোনও দিনে
সে কবিতা বিরহ নিশ্চয়
প্রেমের কবিকে নিই চিনে।
মনখারাপেরা আসে ফিরে
বিষণ্ণ বেজেছে কোনও সুর
আকাশের কালো ছায়া হয়ে
বুকে নামে অচেনা দুপুর।





















































