বৃষ্টির দিন ফুরোয় না কারো জীবন থেকে।
বৃষ্টির দিনগুলি
সব বিরহযাপনের দিন।
বিরহযাপন শেষ হয় না জীবনে।
কারো বিরহ কান্নার জন্ম দেয়
কারো কাছে তা
শুধু স্মৃতি হয়ে আসে।
এখন বৃষ্টির দিনে শুধু
বাইরে তাকিয়ে
চারদিকের গাছপালা ভিজতে দেখি।
তাদের অনুচ্চারিত আনন্দ দেখতে পাই।
সেদিন
একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে
একটা পাগলকে
সারাদিন ভিজতে দেখলাম…





















































