তাহলে আলোর কথা জেনে নেব কাহার সমীপে?
তাহলে দুপুরশব্দ,একমনে পাখিটির স্নান?
তবে কে জানাবে বলো বাংলাভাষার দেহত্বকে
এই যে উজ্জ্বলবাক্য ঠিকরে পড়ছে বিকেলের প্রায়…
চলাচল নিভে আসছে।
কিছুপরে সন্ধে নেমে এলে
একটি দুটি তারা জ্বলবে
তোমার স্পর্শের মতো,নিভে জ্বলে ওঠা
আকাশের মাথায় মাথায়…



























