আমি তোমার ছোট্টবেলার বোকা
তুমি আমার আনন্দ জিমখানা
আমি তোমার তাসের হাতের পোকার
তুমি আমার হিমঝিম মস্তানা
আমি তোমার কুঁকড়ে থাকা পোকা
তুমি আমার ফলানা ঢিমকানা
সকাল থেকে রাত্রি আমি তোমার
প্রেম বলিনি তবুও , কে খায় ধোঁকা
রাত্রি থেকে দিন তো তুমি আমার
সূর্য চাঁদের চাঁদোয়া টাঙায় খোকা
প্রেমের কাছে, প্রেমের কাছেই ফিরে
একটাদুটো ধর্ষণও যায় রোখা?



























