(১)
বিদ্রোহ শান্ত হয়ে আসছে, শান্ত হয়ে আসছে জলকামান
আক্রোশ শান্ত হয়ে আসছে, শান্ত হয়ে আসছে
মুহুর্মুহু ভীমরুলের মতো কামড়
শান্ত হয়ে আসছে মল্লযুদ্ধ
ক্ষোভ, অভিযোগ
দেখা দিচ্ছে ফাল্গুন রাত্রি
আকাশ জুড়ে শ্বেতরঙ্গন
(২)
যেভাবে বীণা স্পর্শ করে আছে পদ্মকে
সেভাবে তুমি আমাকে স্পর্শ কোরো
আসছি
এখনও তুমি কাজ করছ
শুকতারাটি উঠবে এবার
শিয়রে
তোমার প্রিয় কাব্যগ্রন্থের নাম!












































