খুব টানটান ছিল বেদনা
যত দিন যায় ভুল বাড়ে, প্রবঞ্চনাও বাড়ে
স্মৃতিভ্রষ্ট সুতোয় পিরিতের বহি
সমস্ত ঋতু জুড়ে বিলাপ
শালপাতার আড়ালে আশ্চর্য ঝুমুর
এভাবেই একদিন হঠাৎ দর্শন
যার তত্ত্ব ও তালাশ ছিল পুরনো
সহসা উঁকি মারে নিরুদ্দিষ্ট প্রণয়
কিন্তু নাশকতা সামান্য দূরে,
আম্রমুকুলের গন্ধে টের পাই
অভিমান কেন ভাঙে আজও বুঝিনি…
কাল যাব অশোকনগর












































