ফেরার আগে যে তুমি অহৈতুকী ছিলে
ফেরার পরে যে প্রাক গোধূলিরা
অপ্রবাসে ঢোকে
ফক্স কে টু, হে আরাধ্য, সেইসব গ্রন্থনায়
মায়ুশ মজ্জার থেকে অনুচক্রিকা
কুড়াতে পাঠাও
স্বপ্নের অতলে নেমে দেখেছি জুবিলি
অসহায় ফুটেছিল হেতু তার কোনো
বাড়িঘর নেই, লেক মল, পূর্ণদাস রোড
নির্মিত আরশিনগরে
পড়ে থাকা সংক্রামক লাশ
ফেরার আগের রাত্রে
নরসিংহমূর্তি দেখিয়েছে ও ফেরার পর
নরমাংস ভেদ করে
অসিদ্ধ শহর দেখা দেয়












































