এক বর্ষার দিনে
সে আসবে বলে কথা দিয়ে
আসেনি।
এই সামান্য বিষয় নিয়ে
পদ্য লিখে প্যানপ্যান করা এই বয়সে
নিতান্তই ন্যাকামি হয়ে যাবে।
নাকের জলে চোখের জলে
ছপছপ করছি ।
কোথা গেলে, সেয়ানা প্রাণাধিক
নোটপ্যাডে নৌকো ভাসাই ।
নেহাত বালিকা আহা আহা ।
তুমি আসবে বলে
আসোনি। বেশ করেছ ।
এই ফাঁকে জমিয়ে
ঝাঁঝ ঝাঁঝ বিরহ মেখে
প্রাণভরা মুচমুচে
তেল-মুড়িটুড়ি খাওয়া যাক,
যাতে চোখে আরও বৃষ্টি আসে





















































