প্রতিদিন রামপ্রসাদি মেখে
কাপড় কাচতে কাচতে
সাবান হয়ে একদিন গলে গিয়েছে মা ৷
অবসাদ পালক জড়িয়ে হঠাৎ
জলবায়ুর সঙ্গে মিশে গিয়েছে বাবাও , এখন
একলা একা সুতির ফুলমাখা কুর্তি
মারুবেহাগ দুপুরে
দু’হাত নাচিয়ে ঝুলেই থাকে –
দিগন্তের বুকে , জোছনার রূপকথা নিয়ে –
কচি হাওয়ারাই ঝিরিঝিরি গান শুনিয়ে যায় ,
রঙের বেলা গড়িয়ে গেলেও
নাইলনের দড়ি তাকে জড়িয়ে রেখেছে…অদ্ভুত






























































